ঢাকা
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে সিভিল
ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও প্রবীন বিদায় ২০১৫। মঙ্গলবার দিনব্যাপি এই
অনুষ্টানটি নানা আয়োজনের মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে।
![]() |
| বৃক্ষরোপন করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ খসরু মিয়া । |
সকাল
১০.৩০ মিনিটে বৃক্ষরোপন ও আনন্দ র্যালির মধ্যদিয়ে ছাত্র-শিক্ষক পুরু ক্যাম্পাস
পদক্ষিন করে। এই সময় প্রথম থেকে শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের রং মাখা-মাখি ও
ঢাক-ঢোলের আওয়াজে মাতিয়ে রাখে সমগ্র ক্যাম্পাস।
![]() |
| ফরমাল অনুষ্টানে মেধাবীদেরকে ডীন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। |
দুপুর
২ টায় শুরু হয় ফরমাল অনুষ্টান। অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলে
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন । তিনি নবীন ও প্রবীন ছাত্রদের উদ্দেশে ঘঠন
মূলক বক্তব্য দেন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন,
হেড ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্টানে মেধাবী ছাত্র-ছাত্রীদের কে ডীন অ্যাওয়ার্ড
প্রদান করা হয়।
![]() |
| সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাকচারার মোঃ মঞ্জুরুল হাসান সেলফি নিচ্ছেন শিক্ষার্থীদের সাথে। |
সন্ধ্যার
পর থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান। অনুষ্টানটি নাচে গানে অভিনয়ে মাতিয়ে রাখে
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা। সবার শেষে আছে জমজমাট কনসার্ট। তবে
শিল্পী কে আসছেন তা এখনো প্রকাশ করেনি আয়োজক কমিটি।
![]() |
| সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমার দুইজন ফ্রেন্ড আনিস ও মনজুর |
শহীদ
আহসানুল্লাহ মাষ্টার অডিটরিয়ামে দর্শকের জায়গার সংকোলান না হলে অডিটোরিয়াম এর
বাইরে প্রোজেক্টর এর মাধ্যমে অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়া হবে বলে জানা গেছে।



